টেকনাফে ক্রিস্টাল মেথ আইসসহ গ্রেপ্তার ১

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১১:১১ পিএম

কক্সবাজারের টেকনাফে দেড় কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আব্দুল মজিদ (২০) নামের একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি।

গত মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল বাজার সংলগ্ন এলাকায় মাদকের চালান লেনদেনের জন্য কতিপয় লোকজন অবস্থান করছে খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এসময়  বাড়িটি ঘেরাও করে আবদুল মজিদকে গ্রেপ্তার করা হয়। পরে বাড়িটির ভেতর থেকে ২টি প্যাকেট উদ্ধার করা হয়। এতে দেড় কেজি ওজনের ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত