মাদারীপুর এলজিইডি

দারিদ্র্য বিমোচনে ৬৮৪ নারী শ্রমিকের কর্মসংস্থান

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২:১০ এএম

করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও দুস্থ পরিবারের আত্মকর্মসংস্থান তৈরিতে কাজ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। মাদারীপুরে এলজিইডির পক্ষ থেকে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ৬৮৪ নারী শ্রমিককে কাজের সুযোগ করে দেওয়া হয়েছে।

এলজিইডি সূত্র জানায়, জেলায় এক বছরে ৯৮ লাখ টাকা বরাদ্দে পল্লী সড়ক ও কালভার্ট মেরামতের কাজে নিয়োজিত শ্রমিকদের প্রতিদিন জনপ্রতি ৩০০ টাকা করে দেওয়া হচ্ছে। তবে দুই ও চার বছর মেয়াদি প্রকল্পের ৬৮৪ শ্রমিকের প্রত্যেকের কাছ থেকে সঞ্চয়ের জন্য প্রতিদিন অল্প কিছু টাকা জমা রাখা হচ্ছে। যার থেকে প্রকল্প শেষে তাদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য প্রত্যেক শ্রমিককে ৭২ হাজার টাকা করে দেওয়া হবে।

মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার বলেন, ‘দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এলজিইডি কাজ করে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে প্রতিটি শ্রমিক তাদের পরিবারকে সচ্ছল করে তুলতে পারছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত