দেশের মানুষ আ.লীগ-বিএনপির ওপর বিরক্ত : চুন্নু

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১১:৪৩ পিএম

দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির ওপর বিরক্ত উল্লেখ করে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র পরিচালনা করেও দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই আগামী নির্বাচনে দেশের মানুষ জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।’

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর কবর জিয়ারত করে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

মুজিবুল হক চুন্নু বলেন, ‘দেশের মানুষ বিশ্বাস করে একমাত্র জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত