শরীয়তপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬০ জেলের দণ্ড

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:০১ পিএম

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে গত ২৪ ঘণ্টায় শরীয়তপুরে ৫৪ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও ছয়জনকে ৫ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করা হয়েছে।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ।

জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার মঙ্গলবার সকালে বাসসকে জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে কঠোর অবস্থানে জেলা মা ইলিশ রক্ষা কমিটি।

গত ২৪ ঘণ্টায় পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা থেকে ১২টি অভিযানের মাধ্যমে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৬০ জেলেকে আটক করে দন্ডিত করা হয়েছে।

তাদের কাছ থেকে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দ মা ইলিশ বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, র‌্যাব, পুলিশ এবং নৌ-পুলিশের অভিযানিক ও পর্যবেক্ষণ দল কঠোর অবস্থানে রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত