রবিবার থেকে শুরু বাংলাদেশের সুপার ১২

আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০১:০৫ এএম

তিন ম্যাচের সব ক’টি জিতে প্রথম পর্বের ‘বি’ গ্রুপ সেরা হয়েছে স্কটল্যান্ড। স্কটিশদের কাছে একমাত্র ম্যাচ হারা বাংলাদেশ হয়েছে গ্রুপ রানার্সআপ। রবিবার থেকে শুরু সুপার টুয়েলভের গ্রুপ-১-এ খেলবে বাংলাদেশ, যেখানে আগে থেকেই আছে উইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্বের গ্রুপ ‘এ’-এর সেরা দল (শ্রীলঙ্কা হওয়ার সম্ভাবনাই বেশি) যোগ দেবে তাদের সঙ্গে। এই দলটির সঙ্গে ম্যাচ দিয়েই রবিবার শারজায় সুপার টুয়েলভ শুরু করবে বাংলাদেশ। ২৭ অক্টোবর ইংল্যান্ডের সঙ্গে আবুধাবি, ২৯ অক্টোবর উইন্ডিজের সঙ্গে শারজা, ২ নভেম্বর দক্ষিণ আফ্রিকার সঙ্গে আবুধাবি এবং ৪ নভেম্বর অস্ট্রেলিয়ার সঙ্গে দুবাইয়ে সুপার টুয়েলভের বাকি ম্যাচগুলো খেলবে বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত