মাদারীপুরে চিফ হুইপ

ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের একঘরে করা হবে

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১১:৩২ পিএম

‘ধর্মীয় প্রতিষ্ঠানে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাদের সামাজিক ও পারিবারিকভাবে একঘরে করা হবে। দুষ্কৃতকারীদের এমন বিচার করা হবে যাতে আর কোনোদিন মাথাচাড়া দিতে না পারে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় বিএনপি জড়িত।’ গতকাল শনিবার দুপুরে মাদারীপুরের শিবচরের বহেরাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা, পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমূখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত