ক্যাটরিনাকে স্বামী ভিকির চেয়েও দামি উপহার দিয়েছেন সালমান-রনবীর!

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৮:০৫ পিএম

বিয়েতে ক্যাটরিনাকে ১.৩ কোটি রুপি মূল্যের হিরের আংটি উপহার দিয়েছেন ভিকি কৌশল। কিন্তু ক্যাটরিনার দুই প্রাক্তন প্রেমিকের উপহার মূল্য ছাপিয়ে গিয়েছে স্বামী ভিকির  উপহারকেও!

বিয়েতে দুই প্রাক্তন প্রেমিককেই নাকি নিমন্ত্রণ করেননি ক্যাট। তবে তাঁরাই বহু মূল্য উপহারে ঢেকে দিয়েছেন ক্যাটরিনাকে!

ক্যাটের বিয়ের দিন দেশ ছেড়েছিলেন সালমান, পৌঁছেছিলেন রিয়াদে দাবাং কনসার্টে যোগ দিতে। তবে শোনা যাচ্ছে সল্লু মিঁয়া নাকি প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন ক্যাটরিনাকে।

উপহারের মামলায় ভিকিকে টেক্কা দিয়েছেন রণবীরও। প্রাক্তন প্রেমিকাকে বিয়ের দিন ২.৭ কোটি মূল্যের হিরের নেকলেস উপহার দয়েছেন রণবীর।

একটা সময়ে বেস্ট ফ্রেন্ড ছিলেন আলিয়া-ক্যাটরিনা। তবে ক্যাটরিনার সঙ্গে ব্রেক আপ হতে না হতেই আলিয়ার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর, এতে দূরত্ব তৈরি হয়েছিল দুই বান্ধবীর সম্পর্কে।

কিন্তু হবু বরের প্রাক্তন প্রেমিকাকে বিয়ে উপলক্ষ্যে বিদেশি পারফিউম উপহার দিয়েছেন আলিয়া, যার মূল্য কয়েক লক্ষ টাকা।

বিরাট ঘরনি তাঁর হবু প্রতিবেশী তথা বান্ধবী ক্যাটরিনাকে বিয়েতে একটি হিরের আংটি উপহার দিয়েছেন যার মূল্য ৬.৪ লক্ষ টাকা বলে শোনা যাচ্ছে।

সূত্রের খবর নবদম্পতিকে বিয়েতে একটি দামী পেইন্টিং উপহার দিয়েছেন শাহরুখ খান। সেই চিত্রের মূল্য প্রায় দেড় লক্ষ টাকা।

হৃতিকের জিন্দেগি না মিলেগি ছবির নায়িকা ক্যাটরিনা। তবে বিয়েতে ক্যাট নয় ভিকিকে উপহার দিয়েছেন হৃতিক, তেমনই খবর। জানা গিয়েছে উরি তারকাকে লাখ তিনেকের BMW G310R উপহার দিয়েছেন রাকেশ পুত্র।

মনমরজিয়া কো-স্টার ভিকিকে বিয়েতে প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন তাপসী, যার মূল্য ১.৪ লক্ষ টাকা।

এক সময় বলিউডের চর্চিত জুটি ছিলেন সালমান-ক্যাটরিনা, পরবর্তী সময়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান এই ব্রিটিশ বংশোদ্ভুত বলিউড অভিনেত্রী। টেকেনি প্রেমের সম্পর্ক। ভাঙা সম্পর্কের তিক্ততা ভুলে ভিকি কৌশলের সঙ্গে নতুন সংসার পেতেছেন ক্যাটরিনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত