দক্ষিণ কোরিয়ার কাছে লড়াই করার পর গতকাল জাপানের সঙ্গে তেমন কিছুই করতে পারেনি বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির তৃতীয় ম্যাচ হেরেছে ০-৫ গোলে। গতকাল কোরিয়ার সঙ্গে ৩-৩ গোলে ড্র করা পাকিস্তানের সঙ্গে আজ প্রতিযোগিতার শেষ ম্যাচ খেলতে নামবেন আশরাফুলরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে কোনো গোল হজম করেনি বাংলাদেশ। তবে পরের দুই কোয়ার্টারে দুটি করে এবং শেষ কোয়ার্টারে একটি গোল হজম করে স্বাগতিকরা। কোরিয়ার সঙ্গে পাকিস্তানের ম্যাচসেরা আফরাজ বাংলাদেশের সঙ্গে ম্যাচ নিয়ে বলেন, ‘বাংলাদেশ ভালো হকি খেলছে। তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কোচের পরিকল্পনা বাস্তবায়নের দিকে মনোযোগ দেব। বাংলাদেশ নিজেদের মঠে খেলছে, দর্শক সমর্থন তাদের পক্ষে থাকবেÑ দুটি দিক থেকে তারা আমাদের চেয়ে এগিয়ে থাকবে। এটি আমাদের জন্য মোটেও সহজ ম্যাচ হবে না।’
×
