মোংলা বন্দরে ২৭৬০ লিটার অবৈধ তেলসহ চোরাকারবারি আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৩:১২ পিএম

মোংলা বন্দরের হাড়বাড়িয়া এলাকা থেকে ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ এক চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে. কমান্ডার এম মামুনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি বেইজ মোংলা ও বিসিজি স্টেশন হাড়বাড়িয়ার টহল দল পশুর নদীর হাড়বাড়িয়া সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় ওই এলাকা থেকে অভিযানকারীরা ২ হাজার ৭৬০ লিটার অবৈধ তেল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ এক চোরাকারবারিকে আটক করে।

আটককৃত চোরাকারবারি হলেন- মো. হাফিজুর মোল্লা (২২)। হাফিজুর রহমান মোল্লা বাগেরহাটের মোড়েলগঞ্জের কাশ্মির গ্রামের মো. আব্বাস মোল্লার ছেলে। জব্দকৃত মালামালসহ আটক চোরাকারবারিকে সোমবার দুপুরে থানা-পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত