বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ থেকে নজরুল ইসলাম মঞ্জুকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঞ্জুকে অব্যাহতি দিয়ে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হিসেবে অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
