সীতাকুন্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে আগুন, ৪ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ০২:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুন্ডে একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে অগ্নিকাণ্ডে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যমুনা শিপইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আহত শ্রমিকেরা হলেন- নাটোর জেলার গোবিন্দপুর থানার নোয়াপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মোহাম্মদ সোহেল রানা (২৫), বগুড়ার আদমদীঘি থানার শান্তিরা গ্রামের মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে মিজানুর রহমান মিলন (৪০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার গোদা গ্রামের সিদ্দিকের ছেলে মামুন ফিরোজ (২৪)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত