‘স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের ছুরিকাঘাতে নৌকার সমর্থক নিহত’

আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ০৮:৩৪ পিএম

ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাতে নৌকা প্রতীকের এক সমর্থকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম জসিম হোসেন (৪০)। তিনি উপজেলার ভাটবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় হয়েছেন আরও একজন।

শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম, শনিবার বিকেলে ভাটবাড়িয়া গ্রামের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমাদুল হাসান মামুনের সমর্থক জসিম ও মিলন মোটরসাইকেলে বাড়িতে ফিরছিল। পথে গ্রামের মধ্যে পৌঁছালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সমর্থকেরা তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন।

অভিযোগের বিষয়ে জানতে স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইছার টিপুর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে, তার নম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত