বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত ডিসেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২০ কোটি ৮৩ লাখ ৩৮ হাজার টাকার চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৯০ চোরাচালানিকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২২০ বাংলাদেশি নাগরিক ও ১০ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
×
