হবিগঞ্জে ৫৪ পুলিশের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১২:৩১ এএম

হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ ৫৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর রশিদ আবেদনটি খারিজ করে দেন।

গত বৃহস্পতিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি-১ আদালতে মামলাটির আবেদন করেন বিএনপি জেলা আহ্বায়ক কমিটির সদস্য আইনজীবী মো. শামছুল হক। গত ২২ ডিসেম্বর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জে বিএনপির সভা সমাবেশে পুলিশ বাধা এবং শটগানের গুলি, টিয়ার শেল, লাঠিচার্জ করে নেতাকর্মীদের গুরুতর আহত করার অভিযোগে মামলার আবেদন করা হয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত