বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়েছে। গত ২ জানুয়ারি বিএসসি প্রধান কার্যালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ কর্নারটি উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধ কর্নারে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত ইতিহাস ধারাবাহিকভাবে তুলে ধরা হয়। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্র্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, এনপিপি, বিসিজিএমএস, এনডিসি, বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর সুমন মাহমুদ সাব্বির, (এনডি), এনজিপি, এনডিসি, পিএসসি। বিজ্ঞপ্তি।
×
