নওগাঁয় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আতো ৩২-৩৩ জন আহত হয়েছেন।
বুধবার জেলার পত্নীতলা উপজেলার ঘোষনগর কেন্দ্রে ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় পুলিশ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়। এখনো তার পরিচয় জানা যায়নি। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন।
তিনি বলেন, ভোট গণনা শেষে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় চেয়ারম্যান পদের ঘোড়া প্রতীক মার্কার সমর্থকরা কমলানগর এলাকায় সড়ক অবরোধ করে। তারা পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় সংঘর্ষে একজন নিহত হয়। তার বয়স ১২-১৩ বছর বলে জেনেছি।
