সাতক্ষীরায় গৃহবধূ হত্যার ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ৩

আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১২:২৬ এএম

সাতক্ষীরার তালা উপজেলায় দলিত গৃহবধূ শিখা রাণী হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। উপজেলার পাটকেলঘাটা থানার বলফিল্ড মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের অনিল ঋষি (৬০), তার ছেলে মান্দার ঋষি (২০) ও গোবিন্দ ঋষি (৩০)।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা র‌্যাব অফিসে ব্রিফিংয়ে কোম্পানি অধিনায়ক মো. ইশতিয়াক হোসাইন জানান, পাঁচ বছর আগে পারিবারিকভাবে শিখা রাণীকে বিয়ে করে গোবিন্দ ঋষি। বর্তমানে তাদের দুটি কন্যাসন্তান রয়েছে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে তালা থানায় একটি হত্যা মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত