ময়মনসিংহে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি-ভিডিও চিত্র সংবলিত বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৩:৪৭ পিএম

বঙ্গবন্ধুর শতবর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে ময়মনসিংহে বঙ্গবন্ধুর দুর্লভ ছবি ও ভিডিও চিত্র সংবলিত বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে নগরীর টাউন হল অডিটোরিয়ামে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এই গ্যালারির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহ্তেশামুল আলম।

গ্যালারিতে বঙ্গবন্ধুর শতাধিক দুর্লভ ছবি, বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তব্যের উক্তি, বিদেশি রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎকার ও বঙ্গবন্ধুর দুর্লভ কিছু ভিডিওচিত্র স্থান পেয়েছে।

উদ্বোধন শেষে এ উপলক্ষে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

মেয়র টিটু বলেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর বিভিন্ন আবদানের কথা উল্লেখ করে তার ঐতিহাসিক উক্তি ও ভাষণ যুগে যুগে আমদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এই গ্যালারির মাধ্যমে তরুণ সমাজ বিশেষ করে ছাত্র-ছাত্রীরা জাতির জনক বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ জানতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত