ফেনীতে গাছে প্রাইভেটকারের ধাক্কায় দুই সহোদর নিহত

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ পিএম

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুই সহোদর নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ দুজন।

শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রবাসী তুষার (৪০) ও তার ভাই বিপ্লব (৩২)। বিপ্লব চট্টগ্রামের মিরসরাই সসরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত প্রণব (১১) এবং গাড়ি চালত সাজ্জাদকে (৩০) উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত দুজন চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সসরত বাংলাবাজার এলাকার অন্ন মাঝি বাড়ির দীনেশের ছেলে।

পুলিশ জানায়, ঢাকায় চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছিলেন তুষার। সেখান থেকে ফেরার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক জাকির হোসেন জানান, নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত