অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গোল্ডেন মনিরের (মনির হোসেন) বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদক জনসংযোগ সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গোল্ডেন মনির অবৈধ ব্যবসার মাধ্যমে তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে নিজ নামে মোট ২১ কোটি ৮২ লাখ ৭৩ হাজার ৪৫৯ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি এসব সম্পদ নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় দুদক উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অন্য কারও সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হবে।
এছাড়া মনির আরও কোনো সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন কিনা তাও তদন্তকালে খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে সূত্রটি।
