চার হাত-পা নিয়ে জন্মালো মানবশিশু, ঈশ্বরের অবতার ভেবে ভক্তি!

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৩ পিএম

ভারতে দুটি করে হাত ও পা নিয়ে জন্ম নেওয়া একটি শিশুকে ঈশ্বরের অবতার ভেবে ভক্তি দেওয়ার জন্য মানুষের ঢল নেমেছে।

গত ১৭ জানুয়ারী মঙ্গলবার শিশুটির জন্মের পর থেকেই পূর্ব ভারতের সদর হাসপাতালে ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ।

শিশুটি তার অনন্য চেহারা এবং অতিরিক্ত অঙ্গগুলোর জন্য স্থানীয় সেলিব্রিটি হয়ে উঠেছে। শিশুটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করা হয়নি।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, শিশুটিকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। অনেকে শিশুটির ছবি তুলছে।

হাসপাতালের বিছানায় সোজা হয়ে বসে থাকা মায়ের কোলে রাখা রঙিন চাদরে ভরা ঝুড়িতে বিশ্রাম নিতে দেখা যায় শিশুটিকে।

image

অনেকের বিশ্বাস শিশুটির জন্ম একটি ধর্মীয় নিদর্শন। কিন্তু ডাক্তাররা নিশ্চিত করেছেন যে, গর্ভাবস্থার কোনো জটিলতার কারণেই শিশুটি এই জন্মগত ত্রুটি নিয়ে এসেছে।

এর আগে উত্তর ভারতের উত্তর প্রদেশে একটি ছয় বছর বয়সী মেয়ে ‘একটি নাক এবং একটি ছোট শুড়’ এর মতো অঙ্গ নিয়ে জন্ম নিয়েছিল।

লক্ষ্মী নামের ওই মেয়েকে হিন্দু দেবতা গণেশের অবতার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।

মেয়েটিকে দেখে অন্যান্য শিশুরা ভয় পেত। তবে অপারেশনের মাধ্যমে তার শুড়টি অপসারণ করার পর তার দুটি নাক হয়ে যায়। এর ফলে সে জনপ্রিয় হয়ে ওঠে।

বিভিন্ন ধর্মীয় উৎসবের সময় লোকে মেয়েটিকে উপহার এবং টাকা দিতে থাকে। এমনকি লোকে তার কাছে আশীর্বাদও চায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত