শপথ নিলেন পাকিস্তানের প্রথম নারী বিচারপতি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১:০৩ পিএম

পাকিস্তানে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন আয়েশা মালিক। গতকাল সোমবার তিনি শপথ নেন। তিনিই দেশটির প্রথম নারী বিচারপতি। সুপ্রিম কোর্টে এক অনুষ্ঠানের মাধ্যমে আয়েশা মালিক শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান বিচারপতি গুলজার আহমেদ। শপথ অনুষ্ঠানের পরে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য মালিক যথেষ্ট যোগ্যতাসম্পন্ন। তার পদোন্নতির কৃতিত্ব কেবল তারই। নারী না বিচারক হিসেবে মালিক বিচারপতি হলেন, জানতে চাইলে প্রধান বিচারপতি বলেনÑ ‘নারী হিসেবে।’ নিম্ন আদালতে জ্যেষ্ঠতার দিক দিয়ে মালিকের অবস্থান ছিল চতুর্থ। এর আগে বার কাউন্সিল ও অ্যাসোসিয়েশন জ্যেষ্ঠতার নীতি লঙ্ঘন করার অভিযোগ তুলে মালিকের পদোন্নতির সমালোচনা করে। বিচারপতি মালিক প্যারিস ও নিউ ইয়র্কের স্কুলে পড়াশোনা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত