বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিডিইউ) এর ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
সোমবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://admission.bdu.ac.bd এ প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।
ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের কাছে ফলাফল হস্তান্তর করে। ভর্তি–ইচ্ছুক আবেদনকারীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে তাদের ফলাফল জানতে পারবেন।
এছাড়া আবেদনকারীদের ভর্তি আবেদন ফরমে উল্লেখিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে প্রথম মেধাতালিকার ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।
প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীরা ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট http://admission.bdu.ac.bd এ তাদের GST ভর্তি পরীক্ষার রোল নম্বর ও PIN নম্বর এর মাধ্যমে লগইন করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে ও অনলাইন ভর্তি ফরমের বিষয় মাইগ্রেশন ফিল্ডে বিষয় মাইগ্রেশন অন/অফ বাটনে ক্লিক করে মাইগ্রেশন চাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
এছাড়া প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীগণকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে (সরকারি ছুটির দিন ব্যতীত) বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থেকে সকল প্রকার দলিলাদি জমা দিয়ে এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত পেমেন্ট গেটওয়ে (এসএসএল কমার্জ এবং ডিবিবিএল রকেট অ্যাপ) এর মাধ্যমে ভর্তি ফি জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
