চট্টগ্রামের সীতাকুন্ডে সাগরে অভিযান চালানোর সময় নৌ পুলিশের ওপর হামলা চালিয়েছে দখলদাররা। এতে এক কনস্টেবল আহত হয়েছেন।
অভিযানে ৪০ লাখ টাকা মূল্যের জাল ও বাঁশ জব্দ করেছে পুলিশ।
সোমবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চালানো অভিযানে নেতৃত্ব দেন নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া।
অভিযান সম্পর্কে চট্টগ্রাম নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা বলেন, অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১২ থেকে ১৫ কি.মি. চরঘেরা (কারেন্ট) জাল, ১৮ লাখ টাকার বেহুন্দি জাল ও ১ লাখ টাকার বাঁশ জব্দ করা হয়েছে। অভিযানে বাধা দিতে পুলিশের ওপর হামলা চালায় দখলদাররা।
এ সময় এক পুলিশ সদস্য আহত হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জব্দকৃত জাল ও বাঁশ মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হয় বলে তিনি জানান।
