নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বন্দর ও সদর থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খোপড়া গ্রামের সজল মিয়া (২৬) ও নারায়ণগঞ্জ সদরের শহীদনগর এলাকার রাকিব হোসেন ওরফে আদিত্য (২২)।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাসার সামনে থেকে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোরীকে গ্রেপ্তার দুই যুবক বেড়ানোর কথা বলে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তাদের পৃথক স্থানে নিয়ে ধর্ষণ করে। পরদিন রাত ১০টায় ছেড়ে দেয়।
এ ঘটনার দুই পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ করা হয়। এতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।
