বসন্তের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ পিএম

এই বসন্তে প্রিয়জন ও নিজের জন্য পছন্দের কেনাকাটায় বিকাশ পেমেন্টে ২০% পর্যন্ত সর্বোচ্চ ৫০০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিয়েছে।

সোমবার থেকে শুরু হয়ে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত দেশজুড়ে সাড়ে সাতশো বেশি আউটলেটে সর্বোচ্চ ২০০ টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে।

অন্যদিকে, ১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৩০টির বেশি ই-কমার্স সাইট ও ৪০টির বেশি ফেসবুক ভিত্তিক শপ-এ পাওয়া যাচ্ছে  একবারে সর্বোচ্চ ২০০ টাকা ও অফার চলাকালে সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক। শিগগিরই আরও বেশ কিছু ই-কমার্স সাইট যুক্ত হবে এই ক্যাম্পেইনে।

আউটলেটগুলোর তালিকায় রয়েছে- পোশাক, জুতা, এক্সেসরিজ এবং রেস্টুরেন্ট। অন্যদিকে, অনলাইন কেনাকাটায় গ্রাহক পাবেন বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, বই, পোশাক, ইলেকট্রনিকস, জুতা, হোটেল, ফার্মেসি, ফুড ডেলিভারি, পরিষেবা, ভ্রমণ সহ অসংখ্য সেবা ও পণ্য।

বিকাশ অ্যাপ, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও ইউএসএসডি কোড ডায়াল করে এই অফারগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।

বিকাশ অ্যাপের মাধ্যমে পেমেন্ট করার জন্য গ্রাহককে হোমস্ক্রিনের ‘মেক পেমেন্ট’ আইকনে ট্যাপ করে মার্চেন্ট নম্বর টাইপ করতে হবে কিংবা মার্চেন্ট পয়েন্টে সরাসরি কিউআর কোড স্ক্যান করেও খুব সহজেই পেমেন্ট করা যাবে।

একইভাবে অনলাইন প্ল্যাটফর্মে বিকাশ পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বিকাশ নম্বর, ওটিপি ও বিকাশ পিন দিয়ে পেমেন্ট করা যাবে। এ ছাড়া, ইউএসএসডি কোড ডায়াল করেও পেমেন্ট করার সুযোগ থাকছে গ্রাহকদের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত