ল্যাঙ্গারকে দানব হিসেবে উপস্থাপন করা হচ্ছে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৮ পিএম

অল্প সময়ের চুক্তি বৃদ্ধির প্রস্তাব দেওয়ায় অস্ট্রেলিয়ার কোচের পদ ছেড়ে দিয়েছেন জাস্টিন ল্যাঙ্গার। তার সিদ্ধান্তকে সমর্থন করেছেন রিকি পন্টিং-হেইডেনের মতো তারকারা। অস্ট্রেলিয়া ক্রিকেট কর্র্তৃপক্ষের সমালোচনা করেছেন ওয়ার্ন, মিচেল জনসন। সে আলোচনায় যোগ দিলেন অ্যাডাম গিলক্রিস্ট। ল্যাঙ্গারকে বিদায় দেওয়ার পদ্ধতি ঠিক নয় জানিয়ে গিলক্রিস্ট বলেছেন, ‘কিছু নির্দিষ্ট মানুষ ওকে দানব হিসেবে উপস্থাপন করছে সবার সামনে। জাস্টিন ল্যাঙ্গার এমন নয়। ওর যদি কোনো দোষ আসলেও থেকে থাকে, সে নিজেই সবার আগে সেটি মেনে নেবে। ওর দুর্বলতা থেকে থাকলে ও নিজেই সবার আগে চোখে চোখ রেখে কথা বলবে আর কীভাবে সে সমস্যা ঠিক করা যায়, সে ব্যাপারে একসঙ্গে কাজ করবে। আপনাকে এভাবে উপস্থাপন করলে আপনার নিজের ওপরেও যেমন আঘাত আসবে, আঘাত আসবে পারিবারিক জীবনেও। বিশেষ করে এমন এক মুহূর্তে, যখন ক্রমাগত গুঞ্জন আর ধোঁয়াশার কারণে কী হচ্ছে না হচ্ছে, আপনি বুঝতে পারবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত