মালদ্বীপ সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৮:২১ পিএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামাল এর আমন্ত্রণে রবিবার তিন দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছেন। 

সফরকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী উজা মারিয়া আহমেদ দিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং চিফ অফ ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন। 

সাক্ষাতে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি মালদ্বীপ সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, মালদ্বীপ সফরকালে ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সেনাবাহিনী প্রধান। সফর শেষে আগামী ১৭ ফেব্রুয়ারি সেনাবাহিনী প্রধান দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ কন্টিনজেন্ট পরিদর্শনের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত