জয়ার হাতে আবারও কলকাতার সাংবাদিকদের পুরস্কার

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৩৯ পিএম

সিনেমা নিয়ে ঢাকা ও কলকাতার সব বড় পুরস্কারই জয়া আহসানের দখলে। এবার তার ঝুলিতে যুক্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ডব্লিউবিএফজেএ) পুরস্কার। পশ্চিমবঙ্গের সিনে সাংবাদিকদের দেওয়া মর্যাদাপূর্ণ পুরস্কারটি জয়ার হাতে উঠেছে সম্প্রতি।

অতনু ঘোষের আলোচিত ‘বিনিসুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী বিভাগে এই স্বীকৃতি জিতেছেন জয়া। এর আগে একই ছবির জন্য ভারতের বাইরেও তিনি পুরস্কার জেতেন।

রবিবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন জয়া। ছবিসহ খবরটি জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় পরিচালক অতনু ঘোষ, পুরো টিমকে তার আস্থার রাখার জন্য ও ভালোবাসার জন্য দর্শকদের ধন্যবাদ দেন। সম্মানজনক পুরস্কারের জন্য নির্বাচিত করায় ধন্যবাদ জানান বিচারকদের।

একই সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে অতনু ঘোষ, সেরা অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, শ্রেষ্ঠ সম্পাদক হিসেবে সুজয় দত্ত রায়ও পুরস্কার লাভ করেছেন।

এর আগেও ডব্লিউবিএফজেএ পুরস্কার লাভ করেন। ২০১৭ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য এই পুরস্কার নিজের করে নেন জয়া আহসান।

এ ছাড়া কলকাতার সিনেমায় অভিনয় করে এক বা একাধিক আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র পুরস্কার, জি সিনে পুরস্কার, টেলি সিনে পুরস্কার, ফিল্মফেয়ার পুরস্কার পূর্ব, বঙ্গ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার, মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পুরস্কার অর্জন করেছেন জয়া আহসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত