বিজিবির ৯৭তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:০৩ এএম

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৭তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৯৭তম রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় অসামরিক প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ৯৭তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে বিজিবি মহাপরিচালক নবীন সৈনিকদের উদ্দেশে বিভিন্ন উপদেশ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত