করোনাভাইরাসের নতুন নতুন ধরনের নাকাল সারা বিশ্ব। প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। যা এখন ৪২ কোটি ছাড়িয়ে গেছে।
পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে এ তথ্য জানায়।
এ পর্যন্ত বিশ্বে মোট শনাক্ত হয়েছে ৪২ কোটি ২ লাখ ৯২ হাজার ৭৮৮ জন রোগী ও মারা গেছে ৫৮ লাখ ৮১ হাজার ৬৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৪ কোটি ৪২ লাখ ১৪ হাজার ৯৭৪ জন।
২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথমবার কভিড-১৯ শনাক্ত হয় ও মৃত্যুর খবর পাওয়া যায়। পরের বছরের জানুয়ারি থেকে অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার খবর আসতে থাকে।
গত দুই বছরে দেশে দেশে লকডাউন, বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি পালন, গণ টিকাদান ও সর্বশেষ বুস্টারের অনুমতি সত্ত্বেও করোনা এখনো দাপট দেখিয়ে যাচ্ছে। অতি সংক্রমণশীল ডেল্টার পর এখন আরও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন।
আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে ৭ কোটি ৯৯ লাখ ১৫ হাজার ৭৩৪ জন রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৯ লাখ ৫৫ হাজার ৪৯৭ জন।
৪ কোটি ২৭ লাখ ৮০ হাজার ২৩৫ জন শনাক্তের হিসাব নিয়ে সংক্রমণে দ্বিতীয় ভারত। দেশটিতে মারা গেছে ৫ লাখ ১০ হাজার ৯৩৭ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৪৭৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৬ লাখ ৪১ হাজার ৯৯৭ জন মানুষ, যা মৃত্যুর হিসেবে বিশ্বে দ্বিতীয়।
ফ্রান্সে ২ কোটি ২০ লাখ ৬৮ হাজার ৬৩৫ জন রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ১৪২ জন।
পঞ্চম অবস্থানে থাকা যুক্তরাজ্যে 160,221 ১ কোটি ৮৪ লাখ ৯৯ হাজার ৫৮ জন শনাক্তের বিপরীতে মারা গেছে ১ লাখ ৬০ হাজার ২২১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তালিকায় আক্রান্তের হিসাবে বাংলাদেশের অবস্থান ৪০। সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের তরফে জানানো হয়, করোনা আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছে। একই সময়ে করোনা আক্রান্ত ৩ হাজার ৯২৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট মারা গেছে ২৮ হাজার ৮৮৭ জন ও ১৯ লাখ ২৩ হাজার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।
