জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল মিয়া (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ফয়সাল সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের রামপুর গ্রামের বাবুল মিয়ার একমাত্র ছেলে।
মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, রববার রাত ৯টার দিকে বাড়ির পাশে সেচপাম্প মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। রাতেই ফয়সালকে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ফয়সাল মিয়া বাটিকামারি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এ ব্যাপারে আওনা ইউনিয়নের চেয়ারম্যান মো. বেল্লাল হোসেন দেশ রূপান্তরকে জানান, পরিবারের অভিযোগ না থাকায় পুলিশের অনুমতি সাপেক্ষে লাশ দাফন করা হয়েছে।
