অমর একুশে স্মৃতি পদক পেলেন মুকসুদপুরের ইউএনও জোবায়ের রাশেদ

আপডেট : ০১ মার্চ ২০২২, ১১:১০ পিএম

জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে বিশেষ ভূমিকা রাখায় অমর একুশে স্মৃতি পদক-২০২২ পেয়েছেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে “একুশে ফেব্রুয়ারি: স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের বাতিঘর ” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য সচিব ও বিটিআরসি চেয়ারম্যান মার্গুব মোর্শেদ। 

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কথাসাহিত্যিক মঈনুদ্দিন কাজল। 

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক সচিব ম. আ. কাশেম মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভগের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. বিকিরন প্রসাদ বড়ুয়া, প্রফেসর আকবর সিরাজী, জাতীয় ক্রীড়াবিদ ও সাবেক ফুটবলার মিনহাজ উদ্দিন আহমেদ প্রমুখ। 

সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান এস এইচ শিবলী। 

জোবায়ের রহমান রাশেদ গত ১২ ফেব্রুয়ারি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদ কর্তৃক তিনি জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ উন্নয়নে নবাব স্যার সলিমুল্লাহ স্মৃতিপদক প্রাপ্ত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত