পার্বতীপুর ভূমি অফিসের কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরতি

আপডেট : ০২ মার্চ ২০২২, ০২:২৬ পিএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা ভূমি অফিসে সরকারি কার্যালয়ে চাকরিরত কর্মচারীরা দ্বিতীয় দিনেও পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন।

পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীত করণের প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়।

উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে দুপুরে এ কর্মবিরতির আয়োজন করা হয়। আজ বুধবার দ্বিতীয় দিন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে এই কর্মবিরতি পালিত হয়।

এ সময় বক্তব্য দেন উপজেলা ভূমি অফিসের সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আলমগীর হোসেন, ক্রেডিট চেকিং-কাম-সায়রাত সহকারী ইলিয়াস আহাম্মেদ, সুব্রত রায় ও মিউটেশন কাম-সার্টিফিকেট সহকারী নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমরা নিম্ন পদে চাকরিরত কর্মচারীরা পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছি। বর্তমান বাজার মূল্যে স্বল্প বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায় পদ-পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণ সময়ের দাবি আমাদের।

চলমান পূর্ণদিবস কর্মবিরতির কারণে উপজেলা ভূমি অফিসে সেবাপ্রত্যাশীদের ই-নামজারি, জলমহাল এর চলমান টেন্ডার, ইজারা কার্যক্রমসহ ইজারা মূল্য আদায়, অর্পিত সম্পত্তির লিজমানি আদায়, বিবিধ কেস, গণশুনানি, আদালতের বিভিন্ন তদন্ত কার্যক্রমের রিপোর্ট প্রেরণ এসএফ প্রেরণসহ দৈনন্দিনের গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত