কুমিল্লার তিতাস থানা-পুলিশের অভিযানে ২১ মামলার আসামিসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রায়পুর-আসমানিয়া সড়কের উপজেলার নারান্দিয়া স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কলাকান্দি ইউনিয়নের বড় মাছিমপুর গ্রামের মৃত মতিন মিয়ার ছেলে ২১ মামলার আসামি মেহেদী মামুন (৩৫) ও জিয়ারকান্দি গ্রামের পূর্ব পাড়ার রাইজুদ্দিন মিয়ার ছেলে ইমন (২০)।
পুলিশ তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার ও দেশীয় তৈরি একটি পাইপগানসহ ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস দেশ রূপান্তরকে জানান, নারান্দিয়া স্লুইসগেট এলাকায় ৭/৮ জনের একটি ডাকাতদল সংঘবদ্ধ হয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই সুমন পাটোয়ারীর নেতৃত্বে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাই ডাকাতিসহ ২১ মামলার আসামী মামুনসহ ২ জনকে আটক করা হয়। অন্যদের আটক করতে অভিযান অব্যাহত এবং মামলার মামলার চলছে।
