৮৭ শতাংশ ভোট পেয়ে ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ও ব্যানবেইসের সহকারী পরিচালক (প্রশাসন) হাবিবুর রহমান হাবিব।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দেশের ৫৪টি সরকারি কলেজ ও ঢাকায় জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
