গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘দৈনিক দেশ রূপান্তরের’ তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরাম চত্বরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী।
এছাড়াও দৈনিক কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, দৈনিক সময়ের আলোর বাদল সাহা, ভোরের কাগজের সলিল বিশ্বাস মিঠু, দৈনিক ভোরের ডাকের সৈয়দ আকবর হোসেন, ডিবিসি নিউজের ক্যামেরা পার্সন সজীব বিশ্বাস উপস্থিত ছিলেন।
পরে দৈনিক দেশ রূপান্তরের গোপালগঞ্জ প্রতিনিধি রাজীব আহম্মেদ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী, দৈনিক কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলা নিউজের একরামুল কবীর, দৈনিক সময়ের আলোর বাদল সাহা বক্তব্য রাখেন।
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক সুব্রত সাহা বাপী বলেন, দৈনিক দেশ রূপান্তর নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি তুলে ধরে সমাজ কল্যাণে কাজ করবে।
গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম বলেন, দৈনিক দেশ রূপান্তর প্রিন্ট মিডিয়া জগতে একটি স্থান করে নিয়েছে। সত্য প্রকাশের মাধ্যমে জায়গাটি ধরে রাখবে।
দৈনিক রূপান্তরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দৈনিক মোহনার সম্পাদক মোজাম্মেল হোসেন মুন্না বলেন, ‘দৈনিক দেশ রূপান্তর হাঁটি হাঁটি পা পা করে তিন বছর শেষ করলো। পত্রিকাটি এখন গণমানুষের আস্থায় পরিণত হয়েছে। আশা করি আগামীতেও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে পত্রিকাটি।’
