কক্সবাজারে কেক কেটে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কক্সবাজার প্রেসক্লাবের সম্মেলন কক্ষে কেক কাটা হয়।
এতে দেশ রূপান্তরের কক্সবাজার জেলা প্রতিনিধি আবদুল আজিজ, কক্সবাজারের পথশিশুদের কল্যাণমূলক সংগঠন নতুন জীবন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জি টিভির জেলা প্রতিনিধি ওমর ফারুক হিরু ও নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েসের বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু-সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, কক্সবাজার শহর ও শহরের বাইরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজারো পথশিশু। এসব পথশিশুরা সমাজে আজ অবহেলিত। এ কারণে এই সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দৈনিক দেশ রূপান্তর কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করাই সত্যি প্রশংসার দাবি রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীতে দৈনিক দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১১টায় আরও একটি কেক কেটে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এতে সুশীল সমাজ ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ অংশ নেয়।
দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি আবদুল আজিজের সমন্বয়ে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, নির্বাহী সদস্য ও এনটিভির স্টাফ রিপোর্টার ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও প্রচার সম্পাদক নুপা আলম, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দীপু, দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকার সম্পাদক এডভোকেট আয়ুবুল ইসলাম, নিউনেশনের মো. জুনাইদ, এটিএন বাংলার মোয়াজ্জম হোসেন শাকিল, আজকের পত্রিকার মাঈনুদ্দিন হাসান শাহেদ, কক্সবাজার ইলেক্ট্রনিক মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, ডিবিসি ও বিডি নিউজের শংকর বড়ুয়া রুমি, দৈনিক যুগান্তরের শফিউল্লাহ শফি, বাংলাদেশ টুডের শফিউল আলম, আলোকিত বাংলাদেশের এএইচ সেলিম উল্লাহক, নতুন জীবন সংগঠনের প্রতিষ্ঠা চেয়ারম্যান উমর ফারুক হিরু, নিউজ পোর্টাল কক্সবাজার ভয়েস ডট কমের বার্তা সম্পাদক জিকির উল্লাহ জিকু ও মাহী-সহ অনেকে।
