দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় শহীদ জগৎজ্যোতি পাঠাগারে এই আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা করেন সুনামগঞ্জ- ৪ আসনের সাংসদ ও বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন,তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী, লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল তুহিন, সহসাধারণ সম্পাদক এনাম আহমদ, সহসাধারণ সম্পাদক মাহবুবুল হাছান শাহীন, সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক একে এম মহিম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কালের কন্ঠ প্রতিনিধি শামস শামীম, সোনালী খবরের প্রতিনিধি ফরিদ মিয়া, যমুনা টিভির জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, ভোরের কাগজের প্রতিনিধি আসাদ মনি, সাংবাদিক মেহেদী হাসান, মনোয়ার হোসেনসহ গণমাধ্যম ব্যক্তিবর্গ।
আলোচনাসভায় বক্তারা বলেন, দেশ রূপান্তর পত্রিকা সারাদেশে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে পর্দা কেলেঙ্কারি, বালিশ কেলেঙ্কারির মতো খবর আমরা জানতে পেরেছি। আগামী দিনেও তা ধরে রেখে এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন বক্তারা।
আলোচনাসভা শেষে কেক কাটেন অতিথিরা।
