নুর আয়োজিত এসএসআরএম ইসলামিক মাস্টার মাইন্ড-২০২২ এর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল ঢাকাস্থ নজরুল একাডেমী মিলনায়তনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২০ প্রতিযোগী অংশ নেয় এ পরীক্ষায়। পরীক্ষায় পরীক্ষকের দায়িত্ব পালন করেন ছয় আলেমে দ্বীন।
তারা হলেন, গাজী সানাউল্লাহ রাহমানি, শাহ মোহাম্মদ ফয়জুল্লাহ, শায়ক সানাউল্লাহ আজহারি, মাওলানা মোহাম্মাদ হারুর উর রশিদ, মাওলানা আস্রাফ আলম কাসেমি নাদভি এবং মুফতি আমিন ইকবাল।
সর্বোচ্চ নাম্বার প্রাপ্তির ভিত্তিতে ৩২ প্রতিযোগী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে মূল পর্বের অংশগ্রহণের জন্য।
এর আগে গত এক মাস সারা দেশ থেকে ৫০০০০ হাজারের অধিক প্রতিযোগী অনলাইনে এ প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশান করেন। সেখান থেকে ১২০ জন নির্বাচিত হন লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য।
আসন্ন রমজান মাসে ডিবিসি নিউজের পর্দায় দেখা যাবে এই রিয়ালিটি শো।
উক্ত অনুষ্ঠানের ব্যাপারে এর সফলাতার জন্য সবাই আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠানটির নির্মাণের দায়িত্বে আছেন মঈন আল হেলাল সুপল, আইআরবিটিএম।
