বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস আগামী ২৬ মার্চ থেকে সপ্তাহে দুই দিনের পরিবর্তে প্রতিদিন ঢাকা থেকে ভারতের কলকাতায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
অতিরিক্ত যাত্রী চাহিদার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস কলকাতা ফ্লাইট সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে তারা জানিয়েছে।
কলকাতায় বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে ৬টি বোয়িং ৭৩৭-৮০০ ও ৭টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটসহ মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে।
কলকাতা ছাড়াও আন্তর্জাতিক রুট চেন্নাই, মালে, শারজাহ, দুবাই, মাসকাট, দোহা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু-তে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনস অভ্যন্তরীণ সকল গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।
