রাজস্থান রয়্যালসের পেস বোলিং কোচ মালিঙ্গা

আপডেট : ১১ মার্চ ২০২২, ০৪:০১ পিএম

আসন্ন আইপিএলকে সামনে রেখে লাসিথ মালিঙ্গা ও প্যাডি আপটন যোগ দিয়েছেন রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফদের দলে। ফ্র্যাঞ্চাইজিটির নতুন পেস বোলিং কোচ হলেন মালিঙ্গা। অন্যদিকে ‘টিম ক্যাটালিস্ট’ হিসেবে থাকছেন আপটন।

আইপিএল ক্যারিয়ারের পুরোটা সময় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন মালিঙ্গা। গত জানুয়ারিতে তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে শ্রীলঙ্কা জাতীয় দলের বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আরআর-এর পেস বোলিং কোচ হিসেবে মালিঙ্গা এই মৌসুমে বোলারদের বোলিং কৌশল ও বিল্ড-আপ ও প্রস্তুতির তদারকি করবেন। তরুণ বোলারদের বিকাশ ত্বরান্বিত করার জন্যও কাজ করবেন তিনি।

এই নিয়োগের ব্যাপারে সাবেক লঙ্কান পেসার বলেন, ‘আইপিএলে ফিরতে পারা আমার জন্য চমৎকার অনুভূতির এবং রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারা নিঃসন্দেহে সম্মানের।’ 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত