বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঢাকা-১৮ আসনের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২১ শিক্ষাবর্ষে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ‘কৃতি সংবর্ধনা’ প্রদান করা হয়েছে।
‘বঙ্গবন্ধু শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট-এর আয়োজনে এবং ‘আছিরন-লতিফ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় উত্তরা ফ্রেন্সক্লাব মাঠে বৃহস্পতিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট কার্যনির্বাহী পরিষদের সভাপতি শাহিনুর রহমান মিয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেন ঢাকা-১৮ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাবিব হাসান বঙ্গবন্ধুর জীবনের নানাদিক তুলে ধরে বলেন, বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত এই দেশকে ভালোবাসতে হবে। আর এ জন্য বঙ্গবন্ধুকে জানা এবং তার গুণাবলি নিজের মধ্যে চর্চা করার বিকল্প নাই।
এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের আগামী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি মফিজ উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এসএম তোফাজ্জল হোসেন, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, সাধারণ সম্পাদক সাহিদ আহম্মেদ সিদ্দিকী কাক্কা, তুরাগ থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাজিম উদ্দিন, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মতিউল হক মতি, বিমানবন্দর থানা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী মণ্ডল প্রমুখ।
