গায়ক আকবরের চিকিৎসায় জরুরি রক্ত প্রয়োজন

আপডেট : ২১ মার্চ ২০২২, ১০:২৭ পিএম

গুরুতর অসুস্থ গায়ক আকবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) তার বাম পায়ে অস্ত্রোপচার করা হবে। এ জন্য জরুরি ভিত্তিতে দুই ব্যাগ রক্ত প্রয়োজন বলে জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।  

বিস্তারিত জানিয়ে কানিজ ফাতেমা বলেন—‘ছয় মাস আগে গ্রামের বাড়ি যশোরে সাইকেল থেকে পড়ে গিয়ে পা ভেঙে যায় আকবরের। তারপর থেকে হাঁটাচলা করতে করতে পারে না। সে জন্য তার অপারেশন করাতে হচ্ছে। আগামীকালের মধ্যে ২ ব্যাগ বি পজিটিভ রক্ত প্রয়োজন।’

আগ্রহীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। মুঠোফোন নম্বর: ০১৭১২৫৯০০৫৬।

স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাকে নিয়ে আকবরের সংসার। পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি তিনি। স্বামীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন কানিজ ফাতেমা।

‘তোমার হাত পাখার বাতাসে’ গানটি গেয়ে মাত করেছিলেন রিকশা চালক আকবর। ইত্যাদির মাধ্যমে উঠে আসা এই শিল্পী রাতারাতি পরিচিতি পেয়ে যান। সেই সময়টা বেশ ভালোই কাটছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অর্থনৈতিক সংকটে পড়েন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত