ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট : ২৩ মার্চ ২০২২, ০১:১৫ এএম

সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওয়ে প্রধান কার্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা ৩টায় ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার। এ সময় ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন বিভাগের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত