রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনার জেরে মাদকাসক্ত রুমমেটের ছুরিকাঘাতে মো. ডালিম (৩৫) নামে এক পোশাকশ্রমিক খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ নিহতের রুমমেট মনসুর বিল্লাহকে গ্রেপ্তার করেছে। নিহতের ভাই আলিম জানান, ডালিম একটি গার্মেন্টসে চাকরি করতেন। কাজ শেষে গত মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে উত্তরার আব্দুল্লাহপুর পেট্রল পাম্প এলাকায় তার পিঠে ছুরিকাঘাত করে মনসুর বিল্লাহ। ঘটনার পর রক্তাক্ত ছুরি নিয়ে মনসুর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। ডালিমকে গুরুতর আহত অবস্থায় প্রথমে মনসুর আলী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জামালপুরের ইসলামপুর।
×
