যারা এখনো করোনায় আক্রান্ত হননি তাদের বন্ধু নেই বলে মন্তব্য করেছেন একজন দক্ষিণ কোরিয়ার চিকিৎসক। কোভিড নিরাপদে থাকা ব্যক্তিরা অন্তর্মুখী, তাদের মানসিক বিষাদ রয়েছে বলেও মনে করেন তিনি।
গত ১৬ মার্চ দা কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার ভ্যাকসিন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট মা সাং-হাইউক ফেসবুকে এমন মন্তব্য করে একটি পোস্ট করেছেন।
সমালোচনা তৈরি হওয়ায় তিনি পোস্টটি মুছে ফেলেছেন।
মুছে ফেলার বিষয়ে তিনি নিউ ডেইলি নামে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফেসবুকে তিনি ‘রূপক’ অর্থে মন্তব্যটি করেছিলেন। করোনার উচ্চ সংক্রমণের মধ্যেও নিরাপদে থাকাটা কঠিন। সেই প্রেক্ষাপটটি বোঝাতে তিনি ‘রূপক’ অর্থে মন্তব্যটি করেছেন।
