‘ইন্টারন্যাশনালাইজেশন অ্যান্ড ভার্চুয়াল এক্সচেঞ্জ: বর্ডারলেস বিটুইন ইইউ অ্যান্ড এশিয়ান কান্ট্রিজ’ শীর্ষক সম্মেলনে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
ভারতের মুম্বাইয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। গত ২৩ ও ২৪ মার্চ মুম্বাইয়ের এসভিকেএম-এর নরসি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) আন্তর্জাতিক সংযোগ বিভাগের উদ্যোগে এই সম্মেলনটির আয়োজন করা হয়।
সম্মেলনে অংশ নেওয়া ইউল্যাব প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- সিকিউএসের পরিচালক অধ্যাপক ড. সুমন রহমান; ইন্টারন্যাশনাল অফিসের পরিচালক আবু রাসেল, এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রভাষক দিলশাদ হোসেন দোদুল।
ইউরোপীয় ইউনিয়ন ইরাসমাস প্রজেক্টের সদস্য হিসাবে প্রতিনিধিদলের ভারত সফরের সময় ইউল্যাব ও এসভিকেএম-এর নরসি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজের (এনএমআইএমএস) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে শিক্ষামূলক এবং একাডেমিক বিষয়াদি বিনিময়ের মাধ্যমে ব্যবসার পুনর্গঠন এবং পেশাগত উৎকর্ষ সাধনে একত্রে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
চুক্তি অনুযায়ী, নিজ নিজ দেশের প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামূলক ও একাডেমিক বিষয়াদি বিনিময়ের আওতায় শিক্ষার্থীদের জন্য অধ্যয়ন, গবেষণা এবং সংক্ষিপ্ত শিক্ষা সফরের ব্যবস্থা থাকবে। এই চুক্তিটির আওতায় শিক্ষাদান ও গবেষণার উদ্দেশ্যে যৌথ গবেষণা, বক্তৃতা, প্রশিক্ষণ এবং উন্নয়নের মত যৌথভাবে কার্যক্রম সমন্বয় করা হবে।
