ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গতকাল বুধবার বাংলাদেশ ও কুয়েত সশস্ত্র বাহিনীর মধ্যকার নবায়নকৃত দ্বিপক্ষীয় চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. আবু সাঈদ সিদ্দিক এবং কুয়েত সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল ড. খালেদ আলি হাসান হাজি আল কান্দারি এ চুক্তি সই করেন। চুক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন, তাদের সুযোগ-সুবিধা ও আর্থিক সংশ্লিষ্টতা বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। গত ২৬ মার্চ কুয়েত সশস্ত্র বাহিনীর তিন সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল ঢাকায় আগমন করে। বিজ্ঞপ্তি
×
