মধ্যাহ্নভোজে যাওয়ার আগে তেমন সুবিধা করতে পারল না বাংলাদেশ। অধিনায়ক-ওপেনার ডিন এলগারের ফিফটিতে ইতোমধ্যে দেড়শ’ ছাড়ানো লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম ইনিংসে টাইগারদের প্রাপ্তি মাত্র এক উইকেট। দিন শুরুর পর প্রোটিয়াদের ওপেনিং জুটি ভাঙেন পেসার এবাদত হোসেন। আগের দিনের ৩ রানের সঙ্গে আর ৫ যোগ করতেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন এরউই।
এরপর স্বাগতিকদের আর কোনো উইকেট হারাতে দেননি এলগার ও কিগান পিটারসেন (২১)। ইতোমধ্যে দুজনে ৫৭ রানের জুটি গড়ে ফেলেছেন। দ. আফ্রিকা লিড নিয়েছে ১৭৪ রান। প্রথম সেশনে ক্যাচ মিস ও রিভিউর হতাশায় পুড়েছে সফরকারীরা।
প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে করেছে ১০৫ রান। বিনা উইকেটে ৬ রান নিয়ে তৃতীয় দিন পার করেছিল তারা। ৬২ রানে অপরাজিত আছেন এলগার। ৩ রান নিয়ে চতুর্থদিনে ব্যাট করতে নামেন তিনি। আগের দিন মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ২৯৮ রান।
